শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পোশাক কারখানা খোলার প্রস্তাব বিজিএমইএর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

সব ধরনের শিল্প প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করে এ অনুরোধ জানান তারা।

বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান, বৈঠকে সব ধরনের শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। যেসব শ্রমিক ঢাকায় আছেন, তাদের নিয়ে শিল্প প্রতিষ্ঠান চালানোর প্রস্তাব দিয়েছে বিজেএমইএ। শ্রমিকদের ঢাকা ফিরতে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
তিনি বলেন, শিল্প কারাখানা খুলে দিলে আমরা শ্রমিকদের টিকার ব্যবস্থা করতে পারি। আমরা ইতোমধ্যে টিকা দেওয়া শুরু করেছি শ্রমিকদের। শিল্প কারাখানা খুলে দিলে আমরা ফের টিকা দেওয়া শুরু করতে পারব। অন্যদিকে এখন অনেক শ্রমিক গ্রামে রয়েছেন। সেখানে করোনার সংক্রমণ অনেক বেশি। শ্রমিকদের কেউ যদি আক্রান্ত হয় তাহলে সেখানে পর্যাপ্ত ওষুধ বা হাসপাতালের ব্যবস্থা নেই। তারা যদি কারখানায় চলে আসেন তবে আমরা তাদের এই ব্যবস্থাগুলো করতে পারব।
বিজিএমইএ সভাপতি বলেন, ৫ তারিখ পর্যন্ত যদি লকডাউন থাকে তবে অন্যান্য সবার সঙ্গে শ্রমিকরাও ফিরবেন ঢাকায়। ফলে সেসময় একটা চাপ বাড়বে। এছাড়া সেসময় বেতন দেওয়া নিয়েও একটা জটিলতা তৈরি হবে। আমরা সব কিছু মিলিয়ে বলেছি, কল-কারখানাগুলো খুলে দিতে। উনারা বলেছেন, সরকারের শীর্ষ পর্যায়ে কথা বলে তারা জানাবেন। তিনি জানান, শিল্প-কারখানার খোলার অনুমতি পেলে যেসব শ্রমিক কাছাকাছি থাকেন তাদের দিয়ে আমরা কারখানা চালু করব। আর যারা গ্রামে গেছেন লকডাউন খুললে তারা এসে কাজ শুরু করবেন। বৈঠকের পর এ বিষয়ে কোনো ব্রিফ করেননি মন্ত্রিপরিষদ সচিব। তবে বৈঠক সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব বৈঠকে বিজিএমই নেতৃবৃন্দকে বলেছেন, এ সংক্রান্ত কোর কমিটি গত মঙ্গলবার একটি বৈঠক করেছেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফ করে জানিয়েছেন যে ৫ আগস্টের আগে শিল্প কারখানা খোলার অনুরোধ রাখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যই বৈঠকে পুনর্ব্যক্ত করেন মন্ত্রিপরিষদ সচিব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com