শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপির আমলে চার বছরের কোর্স শেষ করতে লাগত ৭ বছর: ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির আমলেই শিক্ষাঙ্গনে সন্ত্রাস-নৈরাজ্য ছিল, আওয়ামী লীগ সরকার এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’ গত বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ চার্টার্ড একাউন্টস ইনস্টিটিউট আয়োজিত সেরা অটোমেটেড আর্থিক প্রতিবেদন পুরস্কার-২০২১ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী ঢাকায় তার সরকারি বাসভবন থেকে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।
‘দলীয়করণ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সরকার ধ্বংস করে দিচ্ছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস-দলাদলির কথা যদি বলেন, শিক্ষাঙ্গনে যে কি পরিমাণ সন্ত্রাস হয়েছে, তা ছাত্রদলের দুই গ্রুপের মারামারিতে বুয়েট শিক্ষার্থী সনির মৃত্যু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির নিয়োগ করা ভিসির রাতের বেলা অফিস দখল করা থেকেই বোধগম্য। মির্জা ফখরুল সাহেব যা বলেছেন, সেগুলো তাদের বেলাতেই প্রযোজ্য।’ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রকৃতপক্ষে গত সাড়ে ১২ বছরে শিক্ষাঙ্গনে সেশনজট অনেক কমে গেছে। একেবারে নেই বললেই চলে। আর বিএনপি-জাতীয় পার্টির আমলে চার বছরের কোর্স শেষ করতে সাত বছর লেগে যেত।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ব্যবস্থাও উন্নত হয়েছে। এক সময় নকল করে পরীক্ষা দেয়া একটা রেওয়াজে পরিণত হয়েছিল। এখন সেটা পুরোপুরি বন্ধ হয়েছে।’ শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘তারা যাতে ঠিক শিক্ষা লাভ করে, ঠিক সময়ে বেরিয়ে আসতে পারে সে বিষয়ে সরকার অত্যন্ত যতœবান এবং এ বিষয়ে অনেক সফলতা এসেছে।’
চার্টার্ড একাউন্টস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সাবেক সিনিয়র সচিব শুভাশিস বোস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com