শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এসিআই গ্রুপের পরিচালক নাজমা দৌলা আর নেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলার স্ত্রী ও এসিআই গ্রুপের পরিচালক নাজমা দৌলা ইন্তেকাল করেছেন । গত বুধবার রাত ১১ টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার নামাজে জানাযা বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরে বাদ যোহর অনুষ্ঠিত হয়। জানাযা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন অনুষ্ঠিত হয়।
মরহুমার জানাজা আজ বাদ জোহর গাজীপুরের শ্রীপুরে রাজবাড়ী ইউনিয়নের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এম আনিস-উদ-দৌলার হাত দিয়ে ১৯৯২ সালে এসিআই লিমিটেড প্রতিষ্ঠার পর ২০০১ সালে কোম্পানির পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিযুক্ত হন নাজমা দৌলা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন। এছাড়া এসিআই গ্রুপের ১৩ টি কোম্পানির পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন কলায় স্নাতোকত্তর করা নাজমা দৌলা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com