শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জুড়ীতে মাদক ব্যবসায়ী উজ্জ্বল ইয়াবাসহ আটক

জালালুর রহমান জুড়ী (মৌলভীবাজার) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

মৌলভীবাজারের জুড়ীতে ৫৪ পিছ ইয়াবাসহ, মাদক সম্রাট উজ্জ্বল(৩০)কে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এস আই জাকির হোসেন ভূইয়ার নেতৃত্বে এস আই সোহানুর রহমান, এ এসআই মোঃ জামাল মিয়া, এ এসআই মনিরুল ইসলাম, এ এসআই মোঃ মহিউদ্দিন ভুইয়া ও ক নং এম এ হাশেম সহ এক দল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ,জুড়ী কামিনীগঞ্জ বাজার এলাকায় ২৭/জুলাই/২১ ইং সন্ধ্যা আনুমানিক ০৭ ঘটিকায় ইয়াবা বিক্রয় কালে মাদকদ্রব্য সহ হাতেনাতে গ্রেফতার করা হয় উজ্জ্বল নামক এক যুবক কে।পড়ে তার দেহ তল্লাশি করে জুড়ী থানা পুলিশ তার সাথে থাকা ৫৪ পিছ ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। জানা গেছে জুড়ী উপজেলার,জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নুনু মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া(৩০) (ওরফে ইয়াবা উজ্জ্বল) মাদক ব্যবসায়ী উজ্জ্বল সীমান্তবর্তী এলাকা জুড়ী থেকে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রয় বিতরণে লিপ্ত থাকে, এতে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে জুড়ী থানায় মাদকদ্রব্য আইনে ৯টি মামলা এবং নারী ও শিশু নির্যাতন আইনে ২ মামলা রয়েছে। সেসব মামলা কোর্টে বিচারাধীন থাকার কারনে সে জামিনে ছিল।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধে আইন ২০১৮ এর ধারা ৩৬(১) এর ১০ (ক) মামলা সহ মোট ১৫ টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, জুড়ী থানায় আমার চাকরির আনুমানিক ১ বছরের মধ্যে। উজ্জ্বলকে মাদকসহ ৪ বার গ্রেফতার করেছি। কোর্ট থেকে সে জামিনে এসে আবার এসব অপক্রমে লিপ্ত থাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com