শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘোড়াঘাটে সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রাফছানজানী শুভ ঘোড়াঘাট (দিনাজপুর) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় মানুষদের মাঝে সেনাবাহিনী খাদ্য সামগ্রী বিতরণ করেন। (২৯ জুলাই) বৃহস্পতিবার উপজেলার হরিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর নিজস্ব তহবিল হতে ১০০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার অধিনস্থ ১৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রহমান সিদ্দিক, ক্যাপ্টেন রফিকুল এহেসান, উপজেলা নিবার্হী অফিসার রাফিউল আলম, সহকারী কমিশনার ভূমি মামুদুল হাসান, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রশিনা সরেন, ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন ও (ওসি) তদন্ত মমিনুল ইসলাম, বুলাকিপুর ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান সহ আরও অনেকে। খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান ফুলবাড়ি, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলা বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনসহ সার্বিক করোনা পরিস্থিতি সম্পর্কে খোজ খবর নেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com