শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আদমদীঘিতে আমন ধান রোপণে ব্যস্ত কৃষক

আদমদীঘি প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

পশ্চিম বগুড়া শষ্য খাদ্য ভান্ডার বলে পরিচিত থাকলেও চলতি মৌসুমে খরার প্রভাব না থাকায় সময় মতো আকাশের বৃষ্টির পানি পাওয়ায় কৃষকরা কমর বেঁধে মাঠে কাজ করছে। এদিকে আবহাওয়া অনুকুলে থাকায় এবার ধানে চারা ভালো হওয়ায় আমন চারা রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষক-কৃষাণীরা। কৃষি অফিস সুত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলায় ৬টি ইউনিয়ন ১টি পৌরসভায় চলতি মৌসুমে ১২ হাজার ৩ শত হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জিনইর গ্রামের কৃষক ফেরদৌস আলী, শালগ্রামের নজরুল ইসলাম, উথরাইল গ্রামের এমরান সহ বেশ কয়েকজন কৃষক জানায়, গত চলতি বছরে আকাশের বৃষ্টি পাওয়ায় সময় মতো জমিতে হাল দিয়ে জমি তৈরী করে প্রয়োজন মতো সার বীজ বাজার থেকে ক্রয় করে এবার আমন ধানের চারা রোপন করতে কোন সমস্য হচ্ছে না। ভোর হলেই কৃষকরা ছুটছেন মাঠের দিকে। ভাটিয়ালী ভাওয়াইয়া গানের সুরে সুরে মনের আনন্দে কাজ করছে তারা। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানায়, আবহাওয়া অনুকুলে থাকায় কৃষি অফিসের পরামর্শে সময় মতো আপন রোপন করছে কৃষকরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com