শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ক্যারিয়ার সেরা টাইমিংয়ে হিটে তৃতীয় বাংলাদেশের আরিফুল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

টোকিও অলিম্পিকে বাংলাদেশের সাঁতারু আরিফুল ইসলাম ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে নিজের ক্যারিয়ার সেরা টাইমিং করে আট প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন। তিনি সময় নিয়েছেন ২৪.৮১ সেকেন্ড।
এর আগে আরিফুলের সেরা টাইমিং ছিল ২৪.৯২ সেকেন্ড। ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এ টাইমিং করেছিলেন তিনি। যা এবার ভেঙে দিলেন টোকিও অলিম্পিকে।
টোকিওর অ্যাকুয়েটিক সেন্টারে ৪ নম্বর হিটে ৩ নম্বর লেনে সাঁতরেছেন আরিফুল। চার নম্বর হিটে আরিফুলের প্রতিদ্বন্দ্বীরা ছিলেন আফ্রিকার সাঁতারু। যেখানে ২৪.৭১ সেকেন্ডে প্রথম হয়েছেন শেন ক্যাডোগান।
কিশোরগঞ্জের নিকলির ১৮ বছরের যুবক আরিফুল টোকিও অলিম্পিক সামনে রেখে আইওসির স্কলারশিপ নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নিয়েছেন ফ্রান্সে। এবারের অলিম্পিকের মার্চপাস্টে তার হাতেই ছিল বাংলাদেশের পতাকা।
অলিম্পিকে বাংলাদেশে ক্রীড়াবিদদের লক্ষ্যই থাকে নিজের ক্যারিয়ারসেরা পারফরম্যান্স করতে। আরিফুল সেটা করেছেন টোকিওতে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে অলিম্পিক- দুই বছরে নিজের টাইমিং ০০.১১ সেকেন্ড কমিয়ে এনেছেন তিনি।
তবে ব্যক্তিগত গড়া টাইমিংও প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যথেষ্ট ছিল না। তাই হিটেই বাদ পড়তে হয়েছে বাংলাদেশের এই সাঁতারুকে। সব হিট মিলিয়ে ৮০ জন থেকে সেরা ১৬ জন উঠেছেন সেমিফাইনালে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com