শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডিজিটাল বিজ্ঞাপনের ২৪% ফেসবুকের

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

ডিজিটাল বিজ্ঞাপন বাড়ায় দ্বিগুণ মুনাফা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। গত বুধবার প্রতিষ্ঠানটি জানায়, সদ্য শেষ হওয়া প্রান্তিকে মুনাফা বাড়লেও সামনের কয়েক মাস প্রবৃদ্ধি নি¤œমুখী হতে পারে। এমন সতর্কবার্তায় শেয়ারবাজারে ৪ শতাংশ দরপতন হয়েছে কম্পানির। দ্বিতীয় প্রান্তিকে ফেসবুকের মুনাফা বেড়ে হয়েছে ১০.৪ বিলিয়ন ডলার। এক বছর আগের একই সময়ের তুলনায় রাজস্ব ৫৬ শতাংশ বেড়ে হয়েছে ২৯ বিলিয়ন ডলার। দ্বিতীয় প্রান্তিকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে হয়েছে ২.৯ বিলিয়ন। এক বছর আগের একই সময়ের তুলনায় বেড়েছে ৭ শতাংশ। মোট ৩.৫ বিলিয়ন মানুষ ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারসহ ফেসবুকের যেকোনো একটি অ্যাপ ব্যবহার করছে। ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ বলেন, ‘মানুষের যোগাযোগ বাড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ঘুরে দাঁড়াতে শুরু করায় আমরা শক্তিশালী একটি প্রান্তিক পার করেছি।’
ই-মার্কেটার জানায়, বিজ্ঞাপন থেকে ফেসবুকের বার্ষিক রাজস্ব ১০০ বিলিয়ন ডলারেরও বেশি হওয়ার পথে রয়েছে। যদিও বিশ্বের ডিজিটাল বিজ্ঞাপনের প্রায় ২৯ শতাংশ এখন গুগলের হাতে। দ্বিতীয় অবস্থানে থাকা ফেসবুক নিয়ন্ত্রণ করছে ২৪ শতাংশ ডিজিটাল বিজ্ঞাপন। সূত্র : এএফপি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com