শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিমের ইন্তেকাল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম (৬৫) অ্যাডভোকেট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার (৩০ জুলাই) ভোরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
তার পরিবার জানায়, ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হালিম অ্যাডভোকেট গত ৩ জুলাই সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ জুলাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন আগে নমুনা পরীক্ষায় তার স্ত্রী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. নার্গিস আক্তার করোনামুক্ত হন। দুজনেই প্রথম ধাপে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছিলেন। বর্তমানে নার্গিস আক্তার সুস্থ আছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট উপজেলা পরিষদের একটানা দুইবারের চেয়ারম্যান। দীর্ঘ দিন তিনি ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি সাবেক জেলা বার সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম অ্যাডভোকেটের স্বজন পুলিশের এডিশনাল আইজিপি খন্দকার গোলাম ফারুক জানান, করোনায় আক্রান্ত হয়ে তিনি শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেছেন। এছাড়া তার হার্টের সমস্যা ছিল। আজ শুক্রবার বাদ আছর ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে বাদ মাগরিব তার গ্রামের বাড়ি উপজেলার সাফলকুড়ায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com