শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেরপুরে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনার ঋণ বিতরণ করলেন হুইপ আতিক

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১

কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী কর্মকর্তাদের মাঝে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনার ঋণ বিতরণ করা হয়েছে। ৩১ জুলাই শনিবার সকালে শেরপুর সদর উপজেলায় উপকার ভোগিদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওইসব ঋণ বিতরন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি এর অনুকূলে চলতি ২০-২১ অর্থবছরে প্রণোদনাস্বরুপ পদত্ত ৩শত কোটি টাকার মধ্যে প্রথম ধাপে ১শত ৫০ কোটি টাকা বরাদ্ধ প্রদান করা হয়। এ উপলক্ষ্যে শেরপুর সদর উপজেলার ৩০ জনের মধ্যে মহিলা উন্নয়ন অনুবিভাগের ১৯ জন সদস্যের মাঝে ১৯ লক্ষ ৪০ হাজার ও অন্যান্য প্রকল্প কর্মসূচীর ১১ জন সদস্যদের মাঝে ১৪ লক্ষ টাকা ঋণ বরাদ্ধ দেওয়া হয়। মোট ৩৩লক্ষ ৪০হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ৪জনের মাঝে ৭লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে ঋণ বিতরন অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনে ওইসব ঋণ উপকার ভোগীদের মাঝে তুলে দেন হুইপ আতিক। বিশেষ অতিথি ছিলেন সদর ইউসিসিএ লিমিটেড এর সভাপতি আব্দুল্লাহ আল -মামুন, হুইপ কণ্যা ডা. শারমিন রহমান অমি। এসময় জেলা ও উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com