শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেরাণীগঞ্জে বিনামূল্যে দিনব্যাপী ডেঙ্গু পরীক্ষা

শামীম আহম্মেদ কেরাণীগঞ্জ (ঢাকা) :
  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এক আলোচনা শেষে কেরাণীগঞ্জে পরিচালিত হয়েছে দিনব্যাপী বিনামূলে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম। গত কাল শনিবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ এ আলোচনা সভা ও ডেঙ্গু পরীক্ষা কার্যক্রমের আয়োজন করেন। যা পর্যায়ক্রমে সারা উপজেলা ব্যাপী পরিচালিত হবে বলে জানিয়েছেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ। দিনব্যাপী এ কার্যকমের আওতায় শুভাঢ্যা ইউনিয়নের প্রায় শতাধিক মানুষকে বিনামূলে এ সেবা প্রদান করা হয়। এর আগে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ নিয়ে এক আলোচনা সভায় ডেঙ্গুর বিস্তার ও এর ভয়াবহতা নিয়ে ব্যাপক আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান। শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মো.ইকবাল হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টও মো.শাহিনূর আলম, চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম ইলিয়াস আলী, ইউপি সচিব মাহমুদা আক্তার, ইউপি সদস্য মো. ওয়াহেদ, মো. মোক্তার হোসেন, মোসা: সাথী আলী, মো.আবুল হোসেন, মো.মুরাদ হোসেন, শুভাঢ্রা ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. রাসেল প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com