শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যশোর পৌর মেয়রের ৪৫০০ মানবিক সহায়তা কার্ড বিতরণের ঘোষণা

এম.আইউব যশোর :
  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১

যশোর পৌরসভার পক্ষ থেকে করোনায় কর্মহীন অসহায় দরিদ্র সাড়ে চার হাজার মানুষের মধ্যে মানবিক সহায়তার কার্ড প্রদান করার ঘোষণা দিয়েছেন মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ। কয়েকদিন ধরে এই মানবিক সহায়তা কার্ড বিতরণ অব্যাহত রয়েছে। পৌরমেয়র হায়দার গণি খান পলাশ প্রতিদিন নিজ হাতে দরিদ্রদের মধ্যে মানবিক সহায়তার এ কার্ড বিতরণ করছেন। সর্বশেষ,তিনি পৌরসভার চাঁচড়া, বকচর হুঁশতলা, আরবপুর ও ধর্মতলা এলাকার চারশ’ মানুষের মধ্যে কার্ড বিতরণ করেছেন। বকচর হুঁশতলা মোড়ে রিকশাচালক, দিনমজুর, চা দোকানি, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রমজীবী মানুষের মধ্যে কার্ড বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন, হাফিজুর রহমান বটু, পারভেজ শেখ, যুবলীগ নেতা জসিম উদ্দিন প্রমুখ। কার্ড প্রতি ১০ কেজি চাল, এক কেজি আলু ও আধা কেজি ডাল দেওয়া হচ্ছে। মেয়রের এই কর্মকা- শ্রমজীবী মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে। করোনায় অসহায় মানুষ এ ধরনের কর্মকা- আরও ব্যাপক আকারে করার দাবি জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com