বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়াল ৭৩ হাজার

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

ফের ২৪ ঘন্টায় ২ হাজারের বেশি মৃত্যু। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, গতকাল বুধবার পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় ফের মৃত্যু হয়েছে ২০৭৩ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৭৩ হাজার। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৩৫ জনের।

যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ ইয়র্কের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৫ হাজার ২০৪ জনের। এরপরেই রয়েছে নিউজার্সি। সেখানে আক্রান্ত ১ লাখ ৩১ হাজার মানুষ। সেখানে মৃতের সংখ্যা ৮ হাজারের অধিক।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনা ভ্যাকসিন আমেরিকা হাতে পাবে এবছরের মধ্যেই। ট্রাম্প জানান, তিনি আশা করেন এ বছরের শেষের মধ্যে আমেরিকার যাতে চলে আসবে করোনা ভাইরাসের ভ্যাকসিন।

তবে আশঙ্কার কথা হল প্রতিদিনই মার্কিন মুলুকে কখনও ১৫০০, কখনও ২০০০ বা তার বেশি মানুষের মৃত্যু ঘটছে। আক্রান্ত প্রতিদিন অসংখ্য। যুক্তরাষ্ট্র কোন অন্ধকারের দিকে ছুটছে তা ভেবে শিউরে উঠছে বিশ্বের বাকি দেশগুলি।

যুক্তরাষ্ট্রে পরেই মৃত্যুর তালিকায় রয়েছে ইতালি, ব্রিটেনের মত বিশ্বের প্রথম সারির দেশগুলি। সারা বিশ্ব জুড়ে এই ভাইরাস প্রাণ কেড়েছে আড়াই লাখেরও বেশি মানুষের, আক্রান্ত হয়েছেন ৩৫ লাখের বেশি মানুষ। পরিস্থিতি এগুচ্ছে ভয়ংকরের দিকে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com