শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পদ-পদবি পেলেই নেতা-নেত্রী হয় না: আশরাফুল আলম খোকন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ১ আগস্ট, ২০২১

নেতা-নেত্রী হওয়ার অনেক সাধনার ফসল। কেউ কারও দয়ায় হঠাৎ মন্ত্রী এমপি কিংবা পদ-পদবি পেয়ে গেলেই তিনি ‘নেতা কিংবা নেত্রী’ হবেন না। এমনটাই মনে করেন প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব ও সাংবাদিক আশরাফুল আলম খোকন। শনিবার (৩১ জুলাই) রাতে নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ অভিমত প্রকাশ করেন তিনি। খোকন লেখেন, ‘হেলেনা জাহাঙ্গীর কখনো আওয়ামী লীগ নেত্রী ছিলেন না। ঢাকা শহর ব্যাপী রং বেরঙের পোস্টার ছাপিয়ে আর ফেসবুকে উদ্ভট লাইভ করে তিনি অনেক আগেই আলোচিত। বছর দুয়েক হলো আওয়ামী লীগের উপকমিটিতে হয়তো কোনো কায়দা-কানুন করে তিনি ঢুকেছেন। এর মানে কি হেলেনা জাহাঙ্গীর নেত্রী হয়ে গেলেন? উনি রাজনীতি কবে কোথায় করেছেন? তিনি নিজেও দাবি করেন, তিনি সোশ্যাল ওয়ার্ক করতেন।’
প্রধানমন্ত্রীর সাবেক এই উপপ্রেস সচিব বলেন, ‘নেত্রীঅনেক বড় ও ওজনদার শব্দ। সুতরাং কেউ যদি সংবাদে কিংবা লেখায় সাবেক আওয়ামী লীগ নেত্রী লিখেন একটু সিক্সথ সেন্স কাজ করানো উচিত। কেউ লটারিতে অনেক অনেক টাকা পেয়ে গেলে যেমন আমরা তাকে ব্যবসায়ী বলি না, ভাগ্যবান বলি। ঠিক তেমনি কোনো অনুকম্পায় হঠাৎ মন্ত্রী এমপি কিংবা পদ-পদবি পেয়ে গেলেই তিনি নেতা কিংবা নেত্রী হবেন না। নেতা-নেত্রী খেতাব অনেক সাধনার ফসল।’ খোকন আরও বলেন, ‘হুদাই লিখে লিখে কাউকে এই খেতাব দিয়েন না। যাকে তাকে নেতা-নেত্রী বানিয়ে প্রকৃত নেতা-নেত্রীকে ছোট করা হয়।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com