শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সংবর্ধনা দিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আবুল কালামকে সুসজ্জিত গাড়িতে বাড়িতে পৌঁছে দিলো ফুলবাড়ী থানা পুলিশ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১

কুড়িগ্রামের ফুলবাড়ী থানার আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলের অবসরে যাওয়ার দিনটি স্মরণীয় করে রাখার জন্য বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা দেয়া হয়। ফুলবাড়ী থানার আয়োজনে ১ আগস্ট সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী থানার এসআই আশরাফ আলীর সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়ের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ও নাগেশ্বরী থানার সার্কেল এসপি সুমন রেজা। এ সময় ওসি তদন্ত সরওয়ার পারভেজ ও ফুলবাড়ী থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। ২ আগস্ট সোমবার সকালে থানা থেকে বিদায়ের সময় পুলিশ সদস্যগণ অবসরপ্রাপ্ত কনস্টেবল আবুল কালামকে ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় জানায়ি ফুলবাড়ী থানার সুসজ্জিত সরকারি গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া হয়। অবসরপ্রাপ্ত কনস্টেবল আবুল কালাম লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার পশ্চিম কাশীরাম গ্রামের মৃত আতোয়ার রহমানের ছেলে। আবুল কালাম ১৯৮৪ সালে ১ জুন বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ৩৮ বছর চাকরি করার পর অবসরে যান তিনি। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, এই প্রথম কোনো পুলিশ কনস্টেবল অবসরে যাওয়ার পর তাকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা ও সাজানো গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। আবুল কালাম বলেন, ‘চাকরি জীবন শেষে এমন সম্মান অনেকের ভাগ্যে জুটে না। আমি আজ সত্যিই আনন্দিত। আমার অবসরে যাওয়ার সময় আমাকে এমন সম্মান প্রদর্শন করার জন্য বাংলাদেশ পুলিশ ও ফুলবাড়ী থানাকে অসংখ্য ধন্যবাদ।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com