শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১

অস্ট্রেলিয়ার শর্তের কারণে আগেই জানা ছিল টি-টোয়েন্টি দলে কারা থাকছেন। জৈব বলয়ে থাকা ১৭ ক্রিকেটারকে নিয়েই টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রোববার মধ্যরাতে। বিসিবিকে বেশ কয়েকটি শর্ত মানিয়ে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। এর এক কারণে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে সরাসরি জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে থেকে ফিরে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করা ১৭ ক্রিকেটারকে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে ছিলেন না রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। ওয়ানডে সিরিজের পর তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার দেয়া শর্তের কারণে সতর্কতা হিসেবে তাদেরকে দলের সঙ্গে রাখা হয়। এই চারজনই টি-টোয়েন্টি দলে আছেন।
বাংলাদেশ স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com