শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাটুরিয়া-দৌলতদিয়ায় ঢাকামুখী যাত্রীর ঢল অব্যাহত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১

বিধিনিষেধ উপেক্ষা করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল সোমবারও ঢাকামুখী যাত্রীরা ভিড় অব্যাহত ছিল। কারখানা খোলার ঘোষণায় কর্মস্থলে যোগ দিতে ছুটে আসছেন দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষ। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে জরুরি সেবায় নিয়োজিত গাড়ি ছাড়া ফেরিতে অন্য সব যান ও যাত্রী পারাপার নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছে না। গতকাল সোমবার (২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত যে কয়টি ফেরি দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে এসেছে, প্রত্যেকটিতে অল্প যানবাহন আর বাকি স্থানে যাত্রীতে ভরা ছিল। সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার কথা থাকলেও, তা মানার বালাই নেই।
কর্মস্থলে ফেরার জন্য যে যে ভাবে পারছে, সেভাবে আপ্রাণ চেষ্টা করছেন। গন্তব্যে ফিরতে অতিরিক্ত কয়েক গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে।
দৌলতদিয়া থেকে পার হয়ে আসা মাগুরার রিয়াদ মাহমুদ বলেন, তিনি কাজ করেন গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি পোশাক কারখানায়। বাড়ি থেকে ভোরে রওনা দিয়েছেন। অনেক কষ্ট ভেঙে ভেঙে ঘাটে আসেন। দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। পাটুরিয়া ঘাটে এসে যানবাহনের সঙ্কট। গাজীপুর পর্যন্ত ২০০ টাকার ভাড়া এক হাজার ২০০ টাকা দিতে হয়েছে।
পাটুরিয়া ঘাটে আলমগীর হোসেন নামের এক ভাড়ায়চালিত প্রাইভেটকারচালক বলেন, ঘাটে তেমন গাড়ি নেই। সেজন্য এখন প্রচুর চাহিদা। এ কারণে ভাড়াটাও একটু বেশি নিচ্ছি। ভাড়া বেশি না নিলে লোকসান হয়ে যাবে। কারণ রাস্তায় বিভিন্ন জায়গা ম্যানেজ করে চলতে হয়। পাটুরিয়া থেকে গাবতলী পর্যন্ত কত টাকা ভাড়া নিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, গাবতলী পর্যন্ত প্রতি যাত্রীর জন্য ৭০০ টাকা ভাড়া।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন পারাপারের জন্য আটটি ফেরি নিয়োজিত আছে। যেহেতু পোশাক কারখানা খোলা, সেজন্য বেশি সংখ্যক যাত্রী ফেরিতে উঠছেন। বাধ্য হয়ে যানবাহনের পাশাপাশি যাত্রীও পারাপার করছেন তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com