বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মেখলা দাশগুপ্তের সাথে লুৎফর হাসানের ‘এই তো আকাশ’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

‘মন ক্যামনের জন্মদিন’ খ্যাত কণ্ঠশিল্পী ওপার বাংলার মেখলা দাশগুপ্ত। তার সাথে জুটি বেঁধে নতুন দ্বৈত গান করলেন ‘ঘুড়ি’ খ্যাত কণ্ঠশিল্পী লুৎফর হাসান। গালিব সর্দার ও ডাল্টনের কথায় সুর করেছেন গালিব ও শুভ। সংগীত আয়োজন করেছেন শুভ সুলতান। স্টুডিও লেজি ট্রিতে তৈরি হয়েছে এই গান। গানে সরোদ বাজিয়েছেন কলকাতার বিখ্যাত সরোদ বাদক প্রতীক শ্রীবাস্তব পিকু। এর মধ্যে গানের ভিডিও তৈরি হয়ে গেছে। মেখলার অংশ তিনি নিজেই ভিডিও করে পাঠিয়েছেন।
বাংলাদেশে লুৎফরের অংশ ভিডিওসহ এর সম্পাদনা করেছে স্বপ্নসিঁড়ি। লুৎফর হাসান বলেন, ‘মেখলার গান শুনে বিমোহিত হয়ে কবিতা লিখেছিলাম, সেই কবিতায় ছিল মেখলার কথা। সূত্র ধরে গালিবের মাধ্যমে পরিচয়। তারপর সবাই মিলে এই গান তৈরি করা হলো।’ গানটির মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে লুৎফর হাসানের নিজের ইউটিউব চ্যানেলের। ৫ আগস্ট সন্ধ্যায় লুৎফর হাসানের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com