শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ পুলিশ ও করেরহাট ইউনিয়নের যৌথ উদ্যোগে কোভিড-১৯ মোকাবেলায় আলোচনা সভা

কামরুল ইসলাম মিরসরাই (চট্টগ্রাম) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অধিনস্থ ১নং করেরহাট ইউনিয়নের কোভিড-১৯ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) বেলা ১২টায় ইউপি কার্যালয় প্রাঙ্গণে পুলিশের আলোচনা সভার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এনায়েত হোসেন নয়ন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই সার্কেল (এএসপি) লাবিব আব্দুল্লাহ। জোরারগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জাফর আহমদ, সহকারী সাব ইন্সপেক্টর আমজাদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু তাহের মাস্টার, শহিদ উল্লাহ, বেলাল উদ্দিন, মহি উদ্দিন, শফি আহমদ, আজাদ উদ্দিন এবং মহিলা ইউপি সদস্য কল্পনা চক্রবর্তী, শেলী মজুমদার, তাহেরা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কালাচান বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, শাহাদাত হোসেন, সারজিল, মিরাজ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব ঠেকাতে সবাইকে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। যাদের করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার বয়স হয়েছে তাদের কে টিকা নেওয়ার জন্য অনুরোধ জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com