শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টাঙ্গাইলে আবার যমুনায় তীব্র ভাঙন

এস এম মনিরুজ্জামান টাঙ্গাইল :
  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর এলাকায় আবার যমুনার তীব্র ভাঙন শুরু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ভাঙনে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, হাট বিলীন হয়ে যায়। হুমকির রয়েছে শত শত ঘরবাড়ী ও বসতভিটা। বিষয়টি ৮নং ইউপি সদস্য আব্দুল খালেক মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন। আব্দুল খালেক বলেন, সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩ নং বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ঘর, মাদ্রাসার তুনটি ঘর, মজজিদ ও হাটের জায়গা বিলীন হয়ে যায়। এসব প্রতিষ্ঠান থেকে শুধু কয়েকটা ব্রেঞ্চ বের করা সম্ভব হয়েছে। বাকি সব যমুনায় চলে গেছে। এছাড়াও আশে পাশের শত শত বাড়িঘর ও বসতভিটা হুমকির মুখে রয়েছে। স্থানীয় বাসিন্দা ইমান আলী বলেন, চোখের সামনে মুহুর্তের মধ্যে সব বিলীয় হয়ে যায়, মাদ্রাসা ও মসজিদের সব আসবাব পত্র সরানোর মতো সময় পাইনি। ভাঙনরোধে এ এলাকায় স্থায়ী বেরী বাধের দাবি জানাই। রমজান আলী বলেন, এ পর্যন্ত তিনবার ঘরবাড়ি সরাইছি। তারপরও হুমকির মুখে রয়েছি। কখন বুঝি আবার বর্তমান বাড়িটি যমুনা ঘিলে খায়। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, শ্রমিক পাওয়া গেলে মঙ্গলবার সকাল থেকে ভাঙনরোধে কাজ ধরা হবে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com