শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পরাজয়ের জন্য আমি কোনো অজুহাত দেব না : অস্ট্রেলিয়ার অধিনায়ক

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১

টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো হারের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড জানিয়েছেন, দলের হারের জন্য তার কাছে কোনো অজুহাত নেই। বোলারদের নৈপুণ্যেই ম্যাচ জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, বাংলাদেশের বোলাররা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। যেকোনো দলের বিরুদ্ধে ১৩০ রান চেজ করা আমাদের জন্য কোনো বিষয় না। কিন্তু ১০ রানে ৩ উইকেট পড়ার পর আমাদের যে ধরনের ক্রিকেট খেলার প্রয়োজন ছিল তাই খেলেছে মিচেল মার্শ। আমিও চেষ্টা করেছি। কিন্তু ১০০ রান পার করাও আমাদের জন্য কঠিন হয়ে গেছে। ম্যাথু ওয়েড আরো বলেন, আমরা জানতাম, আমাদের প্রচুর স্পিন বল খেলতে হবে। যদি আমাদের বোলাররা ১৩০ রানের মধ্যে আটকে রাখে তাহলে যে কোনোভাবেই আমরা জিতব। এ পরাজয়ের জন্য আমি কোনো অজুহাত দেব না।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com