শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বোল্টের পর ২০০ মিটারে দ্রুততম মানব আন্দ্রে ডি গ্রাসে

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নোয়া লাইলসকে হতাশ করে টোকিও অলিম্পিকে পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জয় করেছেন কানাডার আন্দ্রে ডি গ্রাসে। ২৬ বছর বয়সী ডি গ্রাসে নতুন ন্যাশনাল রেকর্ড গড়ে ১৯.৬২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন। এই ইভেন্টে মার্কিন তারকা লাইলস রৌপ্য পদকও জয় করতে পারেননি। তার স্বদেশী কেনি বেডনারেক ১৯.৬৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন। ১৯.৭৪ সেকেন্ড সময় নিয়ে লাইলসকে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ইভেন্টের তৃতীয় মার্কিন রানার ১৭ বছর বয়সী এরিয়ন নাইটন ১৯.৯৩ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হয়েছেন। ২০১৬ রিও গেমসে ডি গ্রাসে ২০০ মিটারে রৌপ্য ও ১০০ মিটারে ব্রোঞ্জ পদক লাভ করেছিলেন। ২০০৮-১৬ পর্যন্ত বেইজিং, লন্ডন ও রিও অলিম্পিকে জ্যামাইকান গতি তারকা উসাইন বোল্টের পর সবচেয়ে দ্রুততম সময়ে ডি গ্রাসে ২০০ মিটারের স্বর্ণ জয় করলেন।
টোকিও অলিম্পিকে এটি ডি গ্রাসের দ্বিতীয় পদক। এবারের আসরে ১০০ মিটারে ব্রোঞ্জ পদক লাভ করেছিলেন ডি গ্রাসে। প্রতিযোগিতা শেষে কানাডিয়ান এই তারকা বলেছেন, ‘এই মুহূর্তটি জন্য আমি অপেক্ষায় ছিলাম। এজন্য কঠোর পরিশ্রমও করেছি। ১০০ মিটারের পর আমি বেশ হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মনোবল শক্ত করেছি, আজ তার ফল পেলাম।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com