শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনার মতো দাবানলও বিশ্বের জন্য হুমকি: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে তুরস্কের বিভিন্ন প্রদেশে। আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বললেন, করোনা মহামারির মতো দাবানলও বিশ্বের জন্য হুমকি। গত বুধবার তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর আনাদোলুর। টিভিতে সরাসরি প্রচারিত এক সাক্ষাৎকারে এরদোগান বলেন, পুরো বিশ্ব এখন এ চ্যালেঞ্জ মোকাবিলা করছে, এটা সন্ত্রাসী ‘হুমকির মতো’।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, দেশে গত আটদিনে ১৮৭ জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে এখনও ১৫টি দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। এরদোগান জানান, ৫১টি হেলকপ্টার ও ২০টি প্লেন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তুরস্কের গোয়েন্দা ও পুলিশ দাবানালের পেছনে কারও হাত রয়েছে কিনা তা খুঁজে বের করতে কাজ করছে বলে জানান তুর্কি প্রেসিডেন্ট। সরকারি তথ্যমতে, ২৮ জুলাই থেকে ছড়িয়ে পড়া দাবানলে এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com