শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেবিদ্বারে ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

দেবিদ্বার প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্যাপ্টেন শহীদ শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিব হাসান এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম আলী জিন্নাহ উপস্থাপনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোঃ এ টিএম মেদেহী হাসান, কুমিল্লা জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সদস্য লুৎফর রহমান বাবুল, রসুলপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রোজিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা আবু তাহের, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী আনোয়ার হোসেন, দেবিদ্বার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম সাগর সহ উপজেলা প্রশাসনে অন্যান্য কর্মকর্তা বৃন্দ। উক্ত সভায় আলোচকগন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল একজন মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। একজন আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনীতি ছাড়াও তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক হিসেবেও বেশ খ্যাতি অর্জন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিলো, তখন শেখ কামাল মুক্তিযুদ্ধে অসামান্য প্রতিভা প্রদর্শন করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি ঘাতকের কাছে স্বপরিবারে নিহত হন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com