শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় ৭০ বছরের এক বৃদ্ধাকে অমানবিক নির্যাতন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় লক্ষ্মী রাণী বাড়ৈ নামে স্বামী-সন্তানহারা ৭০ বছরের এক বৃদ্ধাকে অমানবিক নির্যাতন করা হয়েছে। লক্ষ্মী রাণী বাড়ৈ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পলোটানা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লক্ষ্মী রাণী বাড়ৈর দেবর সদানন্দ বাড়ৈ বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। লক্ষ্মী রাণী বাড়ৈ পলোটানা গ্রামের মৃত নিত্যানন্দ বাড়ৈর স্ত্রী। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় লক্ষ্মী রাণী বাড়ৈ বলেন, আমাদের বাড়ির নগেন্দ্রনাথ বাড়ৈর ছেলে চিন্ময় বাড়ৈ(৩৫) গত বুধবার আমার রোপনকৃত একটি আম গাছ কেটে ফেলে। এ সময় আমি বাঁধা দিতে গেলে আমাকে বেদম মারধর করে । এছাড়া এই মারধরে ঘটনায় আমি বা আমার পক্ষ থেকে কেউ মামলা করলে আমাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। লক্ষ্মী রাণী বাড়ৈর দেবরের ছেলে ছাত্রলীগ নেতা স¤্রাট বাড়ৈ বলেন, আমার জেঠা বেঁচে নেই। তার কোন সন্তানও নেই। এর আগেও চিন্ময় বাড়ৈ আমার জেঠি মাকে ৩বার মারধর করেছে। আমরা প্রতিবাদ করতে গেলে চিন্ময় বাড়ৈ আমাদেরকেও জীবননাশের হুমক দেয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে চিন্ময় বাড়ৈর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, লক্ষ্মী রাণী বাড়ৈ উঠানে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন। আমি তাকে মারধর করিনি। কোটালীপাড়া থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com