শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পলাশবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

নুরুল ইসলাম পলাশবাড়ী (গাইবান্ধা) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

গাইবান্ধার পলাশবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ মাসুদ রানা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি মাসুদ রানা বলেন, আমি কারো প্রতিপক্ষ নই। সবসময় ন্যায়ের পক্ষে থেকে পুলিশি সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করতে চাই। কোন নিরাপরাধ মানুষ যাতে হয়রাণীর শিকার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখে কাজ করতে চাই। আপনাদের সবার সহযোগিতায় পলাশবাড়ী উপজেলাকে মাদক ও জুয়ামুক্ত রাখার পাশাপাশি কিশোরগ্যাং, বাল্যবিয়ে, ইভটিজিং নিয়ন্ত্রণে সক্ষম হবো বলে আশাকরি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম, সাইদুর রহমান মাস্টার, ফেরদাউছ মিয়া, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক মাসুদার রহমান, আশারাফুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, ধর্মীয় সম্পাদক আশরাফুজ্জামান শাহীন, কার্যনির্বাহী সদস্য আশরাফুল ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। ছবি সংযুক্ত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com