শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফেনীর ফুলগাজীতে উপজেলা বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

সাইফুল ইসলাম মজুমদার ফুলগাজী(ফেনী) :
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর দক্ষিন শাখার নবগঠিত কমিটির সদস্য সচিব ও ফেনী-১ নির্বাচনী আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর সার্বিক সহযোগিতায় ফুলগাজী উপজেলা বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ৪শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ আগষ্ট (শুক্রবার) বিকেলে ফুলগাজী সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল খায়ের, শহীদুল্লাহ্ মজুমদার, কালাম মাস্টার, আক্তারুজ্জামান আজিম, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, ইবরাহিম হোসেন, কফিল উদ্দিন পাটোয়ারী, মোঃ ফারুক ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী রাসেল মাহমুদ রসুল, যুগ্ম আহ্বায়ক এম এ হাশেম পারভেজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউসুফ, সদস্য সচিব কাজী আবদুল আলীম বাবু সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন জানান, দেশে করোনা মহামারী কারনে অসহায় ও দারিদ্র্য পরিবার গুলো খাদ্য সংকটে ভুগছে। এই অসহায় পরিবার গুলোর পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। সে নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষে আমরা এই খাদ্য সামগ্রী বিতরণ করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com