শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মেকআপ ব্রাশ যত্নে রাখবেন যেভাবে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

মেকআপ করতে দরকার হয় নানা ধরনের ব্রাশের। এই ব্রাশগুলোরও কিন্তু পরিচর্যার প্রয়োজন। ব্রাশ ব্যবহারের পর যদি সেগুলোর যত্ন নেওয়া না হয়, তবে সেটি ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। মেকআপে আই ব্রাশ, লিপ ব্রাশ, স্পঞ্জ ব্রাশ, কনসিলার ব্রাশসহ নানা রকম ব্রাশ ব্যবহার করা হয়। ব্রাশ ব্যবহারের পর যদি এর যত্ন নেওয়া না হয়, তাহলে ত্বকের সংক্রমণ হতে পারে। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে আপনার শখের মেকআপ ব্রাশ যত্নে রাখবেন।
যা যা করবেন: হালকা কুসুম গরম পানির মধ্যে ব্রাশগুলো কয়েক মিনিট ভিজিয়ে রাখুন। এখন কয়েক ফোঁটা শ্যাম্পু অথবা বেবি শ্যাম্পু দিতে পারেন, এতে ব্রাশে জমে থাকা ময়লাগুলো সহজে বের হয়ে যাবে। ব্রাশের মাথায় লেগে থাকা ময়লাগুলো ঘষে তুলুন। ব্রাশের পানি ঝরিয়ে রাখবেন, নয়তো ভেতরের ময়লা ও ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর হবে না। এরপর শুকনো কাপড় দিয়ে মুছে রাখুন। সপ্তাহে একবার করে হলেও নিয়মিত আপনার মেকআপ ব্রাশ পরিষ্কার রাখুন এবং মেকআপ ব্রাশগুলো আলাদা ব্যাগে রাখুন, তাহলে দেখবেন, ধুলোবালি ও জীবাণু থেকে মুক্ত থাকবে ব্রাশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com