শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডোমারে প্রচেষ্টা যুব মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে গাছের চারা বিতরণ

আনিছুর রহমান মানিক ডোমার (নীলফামারী) :
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

নীলফামারীর ডোমারে পশ্চিম বোড়াগাড়ী সবুজপাড়া প্রচেষ্টা যুব মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। পরে উক্ত যুব মহিলা উন্নয়ন সমিতির সভাপতি সামিনা বেগমের নেতৃত্বে সমিতির সদস্যদের মাঝে ২ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন অতিথিগণ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সহকারী কমিশনার (ভুমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, সহকারী উপজেলা যুব উন্নয়ন ককর্মকর্তা এসএম হাবিব মর্তজা, দিশারী যুব মহিলা উন্নয়ন সমিতির সভাপতি আসমা সিদ্দিকা বেবী, বামুনিয়া মাষ্টার পাড়া যুব মহিলা উন্নয়ন সমিতির সভাপতি জবেদা বেগম প্রমূখ উপ¯ি’ত ছিলেন। উল্লেখ্য- গত ৫ই আগষ্ট দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com