শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

অবিলম্বে জাতীয় শিক্ষা কমিশন গঠনসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শুক্রবার বিকেলে বিএনপির আয়োজনে শিক্ষা বিষয়ক এক ভার্চুয়াল আলোচনা সভায় সরকারের প্রতি বিএনপি মহাসচিব এই দাবি জানান। মির্জা ফখরুল বলেন, এই করোনার সময়ে এই যে ক্ষতিটা হয়েছে তা মারাত্মক। আজকে শিক্ষাক্ষেত্রে যেসব সমস্যা সৃষ্টি হয়েছে সেটা আমাদের অর্থনীতিকে, আমাদের রাজনীতিকে, আমাদের ভবিষ্যতকে একেবারে প্রভাবিত করছে।
তিনি বলেন, এজন্য একটা জাতীয় কমিশন গঠন করা দরকার। শিক্ষাবিদ, অভিভাবক, শিক্ষার্থী তাদেরকে নিয়ে একটা জাতীয় কমিশন অবিলম্বে তৈরি করা প্রয়োজন এবং অবিলম্বে স্বাস্থ্য বিধি মেনে পরিকল্পনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া প্রয়োজন। শিফট করে, বিভিন্নরকম ক্যারিকুলাম প্রণয়ন করে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করতে হবে। মির্জা ফখরুল বলেন, আপনারা নির্বাচন থেকে দেখুন, কোভিড-১৯ সমস্যা থেকে শুরু করে তাদের একটাই প্রধান কাজ হচ্ছে জনগণকে মিথ্যা কথা বলা, প্রতারিত করা। কারণটা হচ্ছে একটা এদের কোনো কমিটমেন্ট নেই, এদের জনগণের প্রতি কোনো জবাবদিহিতা নেই, জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয় না। তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে।
করোনা প্রকোপের পর থেকে অসংখ্য মানুষ যেভাবে বেকার হয়েছে ঠিক একইভাবে অসংখ্য শিক্ষকও বেকার হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, আজকে অসংখ্য শিক্ষক বেকার হয়ে গেছে, কর্মহীন হয়ে গেছে। সরকার সম্পূর্ণভাবে তাদের নেগলেট করেছে। লাখ লাখ শিক্ষক যারা কিন্ডার গার্ডেট চালাতেন, গ্রামেও কিন্তু কিন্ডান গার্ডেন চলে সেগুলোও বন্ধ হয়ে গেছে। বিএনপির উদ্যোগে ‘কোভিড-১৯ বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা-সরকারের সিদ্ধান্তহীনতায় মহাসঙ্কটে জাতির ভবিষ্যত’ শীর্ষক এই ভার্চুয়াল আলোচনা সভা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিবের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় চার ঘণ্টার অধিক সময়ের এই ভার্চুয়াল আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ বক্তব্য রাখেন। এছাড়া শিক্ষা ব্যবস্থার ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম ও শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের সভাপতি সেলিম ভুঁইয়াও তাদের মতামত রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com