শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাংবাদিক একেএম মজাহারুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

কুড়িগ্রামের সাংবাদিক মরহুম একেএম মজাহারুল ইসলাম মিলনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনায় রবিবার (৮আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে খতমে-কোরআন ও দোয়া মাহফিল। সর্বজন প্রিয় সাংবাদিক ও শিক্ষক মরহুম মজাহারুল ইসলাম মিলনের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে নিজ বাড়িতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জেলার বিভিন্ন পত্রিকা ও চ্যানেলের সাংবাদিক, আলেম-ওলামা, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশী উপস্থিত ছিলেন। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেনÑউলিপুর মসজিদুল হুদা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ আনছার আলী, মাওঃ তবকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান মোঃ সাখাওয়াত হোসেন, সাংবাদিক ভোরের কাগজের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি তৈযবুর রহমান, যুগান্তর প্রতিনিধি লক্ষণ সেনগুপ্ত, উলিপুর প্রেসক্লাবের আহবায়ক সংবাদ প্রতিনিধি আনিছুর রহমান মিয়াজী, মরহুম সাংবাদিক মজাহারুল ইসলাম মিলনের পিতা দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি আলহাজ্ব মোঃ নূরবক্ত মিঞা প্রমূখ। অনুষ্ঠানে মুনাজাত পরিচালসা করেনÑ উত্তরবঙ্গের ফুরফুরা শরীফের খলিফা আলহাজ্ব আব্দুস সালাম পীর সাহেব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com