শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনাদিয়া চ্যানেলে ২ জলদস্যুকে আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কাইছার হামিদ মহেশখালী :
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেল অভিযান চালিয়ে ৩টি দেশীয় তৈরি অস্ত্র ৫ রাউন্ড কার্তুজসহ দুই জলদস্যুকে আটক করেছে র‌্যাব-১৫। ৮ আগস্ট (রবিবার) রাত সাড়ে এগারটার দিকে উপজেলার সোনাদিয়া চ্যানেলের প্যারাবনে অবস্থানের খবর পেলে জলদস্যুদের ধরতে অভিযানে যান র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের নাজের হোসেনের ছেলে মোঃ রাশেদ ও আবু তৈয়বের ছেলে মোঃ মিজানকে আটক করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, বঙ্গোপসাগরে টেকনাফ শাপলাপুরের পশ্চিমে সমুদ্রের গভীরে মাছ ধরার ট্রলার, মাছ, জাল সহ ৫০জন জেলেকে আটকে রেখে মুক্তিপণ দাবি করে জলদস্যুরা। এরই সূত্রে অভিযান চালিয়ে সোনাদিয়া চ্যানেল থেকে দুজন জলদস্যুকে আটক করেন র‌্যাবব ১৫। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। সাগরকে দস্যু মুক্ত রাখতে এ অভিযান অব্যহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com