শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কমলগঞ্জের শোভন মালাকার বাঁচতে চায়

আব্দুল বাছিত খান কমলগঞ্জ :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রামপুর গ্রামের সজল মালাকারের ১৭ বছর বয়সী ছেলে শোভন মালাকার। সে দীর্ঘ ১ বছর যাবত পেটের ব্যাথায় ভুগছে। পরে মেডিকেল টেস্টে তার পেটের ভিতরে ১৫-১৬ টি পাথর ধরা পড়ে। দ্রুত চিকিৎসা না করলে তাকে বাচানো যাবে না বলে জানিয়েছেন চিকিৎসক। মঙ্গলবার (১০ আগস্ট) বিকাল ৩ টায় তার বাড়িতে গেলে জানা যায়, মাস খানেক পূর্বে মেডিকেল টেস্টে শোভন মালাকারের পেটের ভিতরে ১৫-১৬ টি পাথর ধরা পড়ে। সেই সময় থেকে প্রচন্ড ব্যাথায় ভোগছে। এ অবস্থায় তার চিকিৎসার ব্যয় বহণ করতে পারছে না এই অসহায় পরিবারটি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঢাকা অথবা মাদ্রাজ নিয়ে পাথর অপসারণ করতে হবে। বাবা সজল মালাকার দিনমজুরির কাজ করতেন, কিন্তু দীর্ঘদিন যাবত বাবার মেরুদন্ডের সমস্যার কারনে কোন কিছু করতে পারছেন না। তাছাড়া, মা অরচনা মালাকার পড়ের ঘরে কাজ করে কোনরকম সংসার চালাচ্ছন। কিন্তু একমাত্র ছেলের ব্যয়বহুল চিকিৎসা চালানো তার পরিবারের পক্ষে অসম্ভব। তাই সমাজের বিত্তশালী মানুষের কাছে তার একমাত্র ছেলের চিকিৎসার জন্য সাহায্য চেয়েছে। তাছাড়া তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন। সহযোগীতার জন্য পারসনাল বিকাশ নাম্বার -০১৬৩০৬৭৩১৪১ (শোভনের কাকা)




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com