শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি করলে শূলে চড়ানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

বঙ্গবন্ধুর নামে কেউ চাঁদাবাজি করলে তাকে শূলে চড়ানো হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি কাম্য নয়। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি করা হলে শূলে চড়ানো হবে। গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে বিলবোর্ডে প্রদর্শিত হবে। এই উপলক্ষে আয়োজকদের ৫০ লাখ টাকা সহায়তা দিয়েছে আনোয়ার গ্রুপ ও বাংলাদেশ ফিন্যান্স। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। এটা খুব ভালো উদ্যোগ। এখানে কোনো চাঁদাবাজি হচ্ছে না। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি হলে শূলে চড়ানো হবে। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি কাম্য নয়। অনুষ্ঠানে আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন ২৫ লাখ ও বাংলাদেশ ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ২৫ লাখ টাকার প্রতীকী চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন ড্রিম প্রোডাকশনের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com