শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাইবান্ধায় হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের আয়োজনে হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সমাবেশ

আমিনুর রহমান গাইবান্ধা :
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

গাইবান্ধায় হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের আয়োজনে সাম্প্রতিক সময়ে হাসান, রোকন, রকি, লিখন, নান্নুসহ সকল হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের সভাপতি ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ,হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের সদস্য সচিব ও জেলা বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, জেলা জাসদের সভাপতি গোলাপ মারুফ মোনা ও সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু,গণ-ফোরামের সভাপতি রাজা মিয়া, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি রোকনোদৌলা রোকন ও সাধারণ সম্পাদক ফিরোজ কবির রানা প্রমুখ। বক্তারা দ্রুত সকল হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোরদাবী জানান। সেই সাথে সাম্প্রতিক সময়ে গাইবান্ধায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অবসান ঘটিয়ে শান্ত সুশৃঙ্খল পরিবেশ তৈরি হবে এমন আশাবাদ ব্যক্তকরেন এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com