বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সৌদিতে একদিনে আক্রান্ত ১৭৯৩, মৃত্যু ১০

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২০

 

সৌদি আরবে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৭৯৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩ হাজার ৭৩১ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৯ জনে। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০১৫ জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে মদিনা মুনাওয়ারায় সর্বোচ্চ ৩৯৬ জন। এছাড়া জেদ্দায় ৩১৫ জন, মক্কা মুকাররমায় ২৫৪ জন, রিয়াদে ১৯৪ জন ও দাম্মামে ১৭১ জন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৭ মে) করোনা বিস্তাররোধে এক নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, পাঁচজনের বেশি লোকের একত্রে জমায়েত হওয়া যাবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে আরও জানা যায়, এই নির্দেশনা অমান্যকারীদের সর্বনিম্ন পাঁচ হাজার রিয়াল থেকে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।

এদিকে রিয়াদ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশটিতে তিন হাজার ৭১৭ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৬৪ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার ধরা পড়ে কোভিড-১৯ নামের এ ভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন প্রায় ৩৯ লাখ মানুষ। এতে মৃতের সংখ্যা প্রায় দুই লাখ ৭০ হাজার জন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com