শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

ইসমাইল খান টিটু মতলব উত্তর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ও কোভিড-১৯ চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আহস্ট) দুপুরে স্বাস্থ্য কর্মকর্তা নুশরাত জাহান মিথেনের কাছে ৮টি অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, হাসান কাইয়ুম চৌধুরী, রতন ফরাজি, রহমত উল্লাহ চৌধুরী, শরিফ উল্লাহ সরকার, মিয়া মো. আসাদুজ্জামান, এমপি নুরুল আমিন রুহুলের ব্যক্তিগত সহকারী লিয়াকত আলী সুমন, রেফায়েত উল্লাহ দর্জি, সচিব অ্যাড. আক্তারুজ্জামান, অ্যাড. মহসিন মিয়া মানিক, পৌর আবুল ফরাজি, মোঃ শাহজাহান, জামান সরকার প্রমুখ। এসময় আরিফ উল্লাহ সরকার বলেন, জাতীয় শোক দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এম.পি এর তত্বাবধানে, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দির সমন্বয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ উপকমিটি কর্তৃক কোভিড-১৯ মোকাবেলায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রতিরোধে ৮টি অক্সিজেন সিলিন্ডার, মেশিন ও চিকিৎসা সরঞ্জামাদি বিতরন করা হল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com