শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এবার সেই ক্যাপ্টেন কন্যা ও এসআই পিতাকে সংবর্ধিত করলো গঙ্গাাচড়া মডেল থানা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

গঙ্গাচড়া মডেল থানায় কর্মরত এসআই (নিরস্ত্র)? আব্দুস সালাম ও তার কন্যা ক্যাপ্টেন শাহনাজ পারভীন শাপলাকে রংপুর রেঞ্জ ডিআইজি’র পর সংবর্ধিত করলো গঙ্গাচড়া মডেল থানা। গত বুধবার রাতে গঙ্গাচড়া মডেল থানায় এডিশনাল এসপি (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন এর ব্যবস্থাপনায় ও গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, ওসি তদন্ত নুর আলম এর সার্বিক সহযোগিতায় পিতা ও কন্যাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ক্যাপ্টেন শাপলাকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশের একজন সদস্যের সন্তান হিসেবে শাপলার এই সাফল্যে রংপুর জেলা পুলিশের সকল সদস্য গর্বিত। তার এই সাফল্য অনুকরনীয়। শাহনাজ পারভীন শাপলা ২০১০ সালে এসএসসি এবং ২০১২ সালে এইচএসসি পাশ করেন। এরপর তিনি রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। শাপলা ২০২১ সালে ৭ মার্চ বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি মেডিকেল কোরে ক্যাপ্টেন হিসেবে যোগদান করেন। আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন বলেন, একজন পুলিশ সদস্যের সন্তানের এরূপ সাফল্যে সন্তানসহ অভিবাবকদের উৎসাহিত করলে তারা আরো অনুপ্রাণিত হবে-উজ্জল করবে বাংলাদেশ পুলিশ এর সম্মান। এস আই আব্দুস ছালাম ১৯৯০ সালে কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। আব্দুস ছালামের ৩ কন্যা। ২য় কন্যা এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্রী। তৃতীয় কন্যা দশম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। সংবর্ধনা অনুষ্ঠানে গঙ্গাচড়া মডেল থানায় কর্মরত সকল এসআই, এএসআইসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com