বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যবিপ্রবির ল্যাবে আরও ১৪ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে নমুনা পরীক্ষায় তিন জেলার আরও ১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) যবিপ্রবিতে তিন জেলার ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি চুয়াডাঙ্গায় আটজন। আর যশোর ও মাগুরায় তিনজন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার (৮ মে) সকালে যবিপ্রবি থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। এ নিয়ে যবিপ্রবির জিনোম সেন্টারে ১৫ দিনে ১৫১ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে সর্বোচ্চ ৭০ জন যশোরের রোগী।

যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বৃহস্পতিবার ১৫তম দিনে তিন জেলার ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গার ২৮টি নমুনা পরীক্ষা করে আটজন, যশোরের ১৪টি নমুনা পরীক্ষা করে তিনজন এবং মাগুরার ১৬টি নমুনা পরীক্ষা করে তিনজন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে সবমিলিয়ে যবিপ্রবির জিনোম সেন্টারে ১৪ দিনে ১৩৭ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে সর্বোচ্চ ৭০ জন যশোরের রোগী। এছাড়া ঝিনাইদহে ৩৬ জন, চুয়াডাঙ্গার ২০ জন, নড়াইলে ১২ জন, কুষ্টিয়ায় চারজন, মাগুরার ছয়জন ও মেহেরপুরে তিনজন রোগী শনাক্ত হয়েছে। যবিপ্রবিতে করোনা শনাক্তে সাত জেলার মানুষের নমুনা পরীক্ষা হচ্ছে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com