রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল ডিএসসিসিতে ‘পাবলিক হিয়ারিং ডে’ শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো: আসিফ মাহমুদ কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ : মির্জা আব্বাস ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধের ঘোষণা ইরানের এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের ‘ভাগ্য পরিবর্তনে’ হোটেল পরিবর্তন করলো ভারতীয় দল

লোম তোলার ক্রিম ব্যবহারে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

শরীরের বাড়তি লোম অনেকের জন্যই বিরক্তির কারণ। বিশেষ করে মেয়েদের, তারা তাদের হাত, পা ও মুখের বাড়তি লোম দূর করার জন্য কি না ব্যবহার করে থাকেন। সেজন্য অনেকেই বেছে নেন ওয়াক্সিং, আবার কেউ কামিয়ে ফেলেন। অনেকেই আবার এর পাশাপাশি ক্রিম ব্যবহার করে থাকে লোম পরিষ্কারের জন্য। কিন্তু অনেকেই এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানে না।
তবে লোম তোলার জন্য ক্রিম ব্যবহার করলে মারাত্মক ধরনের ক্ষতি হয় কি না এর প্রমাণ এখনও না মিললেও ক্রিম ব্যবহারের আগে নিশ্চয়ই এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেবেন। চলুন জেনে নেই লোম পরিষ্কারের জন্য ক্রিম ব্যবহারে কি কি পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে- ত্বকে জ্বালাপোড়া করা: এ ধরনের ক্রিম ব্যবহারের কারণে অনেকের ত্বকে প্রদাহ হতে পারে। কারণ এতে থাকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং পটাসিয়াম হাইড্রক্সাইড। তাই ত্বকে জ্বালাপোড়া এড়াতে এ ধরনের ক্রিম ব্যবহার থেকে বিরত থাকুন। ত্বকের রং কালো হয়ে যাওয়া: এ ধরনের ক্রিমে রয়েছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, পটাসিয়াম হাইড্রক্সাইড নামের যৌগ। এসব উপাদান লোমকে গলিয়ে দেয়। তবে এর পাশাপাশি এটি যদি অতিরিক্ত প্রয়োগ করা হয় তবে সেই স্থানের ত্বক কালো হয়ে যেতে পারে।
অ্যালার্জির সমস্যা: অ্যালার্জির সমস্যা থাকলে লোম পরিষ্কার করার ক্রিম ব্যবহার বাদ দিতে হবে। কারণ এটি অ্যালার্জির সমস্যা অনেকটা বাড়িয়ে তোলে। আবার আগে থেকে অ্যালার্জি না থাকলে এ ধরনের ক্রিম ব্যবহারের কারণে অনেকের অ্যালার্জি দেখা দিতে পারে। পিএইচ মাত্রায় পরিবর্তন ঘটা: আমাদের ত্বকে অম্লতার মাত্রা থাকে কিছুটা বেশি। আপনি যখন এ ধরনের ক্রিম ত্বকে প্রয়োগ করেন তখন ত্বকে ক্ষারের মাত্রা বাড়াতে থাকে। এর ফলে ত্বকের পিএইচ মাত্রায় পরিবর্তন দেখা দেয়। ত্বকে ফাটার সমস্যা দেখা দিতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com