শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ^মানের তৈরি পোশাক রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ। বাংলাদেশে তৈরি মানসম্মত পোশাক, এর মূল্য ও ডিজাইন বিশ্বব্যাপী জনপ্রিয় হচ্ছে। এ কারনে রপ্তানিও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বাণিজ্যমন্ত্রী গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার লাস ভেগাস কনভেনশন সেন্টারে অনুষ্টিত ‘মেনস এ্যাপারেল গিল্ড ইন ক্যালিফোর্নিয়া’ শীর্ষক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার রপ্তনি বৃদ্ধি এবং ‘মেড ইন বাংলাদেশ’ বিশে^র কাছে জনপ্রিয় করার লক্ষ্যে সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, চলমান কোভিড পরিস্থিতিতে তৈরি পোশাকখাতের জন্য প্রনোদনা প্যাকেজের আওতায় আর্থিক সহযোগিতা প্রদান এবং এইখাতকে স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধির যে সুযোগ রয়েছে, সেটাকে আমরা কাজে লাগাতে চাই। এজন্য উভয় দেশের ব্যবসায়ীদের তিনি এগিয়ে আসার আহবান জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ পোশাক রপ্তানি বাড়াতে এর গুনগত মান বৃদ্ধি, নতুন ডিজাইন এবং গ্রহকের পছন্দ বিবেচনায় নিয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক সব ধরনের ডাটা প্রস্তুত করা হবে বলে তিনি জানান। তিনি বলেন, ২০১২ সালে অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাক খাতে যুগান্তকারী পরিবর্তন এসেছে এবং টেকসই উন্নয়ন ঘটেছে। বিশে^র তৈরি পোশাক শিল্পের বেশিরভাগ গ্রীণ কারখানা এখন বাংলাদেশে। নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশে শ্রমিকরা কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের পোশাক ব্যবসায়ীদের বাংলাদেশ সফর করে পোশাক কারখানা ও শ্রমিকদের কাজের পরিবেশ দেখার আহবান জানান।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশের তৈরি পোশাকখাতের কাজের মান,উৎপাদন খরচ,শ্রমিকদের কমপ্লায়েন্স,কাজের পরিবেশ ও স্বাস্থ্যসেবা এবং টেকসই উন্নয়নের বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশেল সাথে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিরও আগ্রহ দেখান তারা।
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশের তৈরি পোশাক সম্পর্কিত ডাটা, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, তৈরি পোশাক শিল্পের ইতিহাস চান। সেদেশের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক বাজারজাতকরণে সহযোগিতার আশ্বাস দেন তারা। এ সময় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সফররত বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক সোহেলী সাবরীন, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট খন্দকার রফিকুল ইসলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী বব বার্গ, ইনফর্মা এর কমার্সিয়াল প্রেসিন্টে কেলি হেল্পম্যান, মেলার ইভেন্ড ডিরেক্টর আনড্রেও ডেভিড,মার্কিন যুক্তরাষ্ট্রের লস এনজলসে বাংলাদেশ কনসাল জেনারেল অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  সূত্র বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com