শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রফেসর এবনে গোলাম সামাদের সুচিকিৎসার পদক্ষেপ নিন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

১১ জন সাবেক প্রো-ভিসির বিবৃতি

দেশের প্রবীণতম বুদ্ধিজীবী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এবনে গোলাম সামাদের শারীরিক অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১১জন সাবেক প্রো-ভিসি। গতকাল শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা এ উদ্বেগের কথা জানান। বিবৃতিতে তারা প্রফেসর ড. এবনে গোলাম সামাদের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
যুক্ত বিবৃতিতে তারা বলেন, বরেণ্য বুদ্ধিজীবী ও বর্ষীয়ান শিক্ষাবিদ প্রফেসর এবনে গোলাম সামাদ গত প্রায় একমাস গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। হার্টের সমস্যা নিয়ে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন, পরে তিনি করোনাক্রান্ত হয়ে পড়েন। কিন্তু সেখানে নিতান্ত অবহেলা এবং উদাসীনতার শিকার হন তিনি। এ বরেণ্য ব্যক্তিকে হাসপাতালের বারান্দায় রেখে চিকিৎসা করা হয়। পরে বেসরকারি একটি হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তাদের হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসার ব্যবস্থা করেন।
বিবৃতিতে সাবেক প্রো-ভিসিবৃন্দ বলেন, বর্তমানে তিনি করোনামুক্ত হলেও অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন সেই সাথে বয়সজনিত আরো কিছু জটিলতায় ভুগছেন। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। আমরা দেশবরেণ্য এ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধার সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার উদ্যোগ নেয়ার আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে স্বক্ষরকারী সাবেক প্রো-ভিসিদের মধ্যে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. এস এম এ ফায়েজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. ফাইসুল ইসলাম ফারূকী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. মামনূনুল কেরামত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. খন্দকার মুজতাহিদুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. মোশাররফ হোসেন মিঞা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর এম রফিকুল ইসলাম, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. এম আমিনুল ইসলাম, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. মোসলেহ উদ্দীন, টাঙ্গাইল মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. খলিলুর রহমান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম। প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com