শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাঁচামরিচ আমদানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১

৮ মাস বন্ধ থাকার পর আবারও ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি শুরু হয়েছে। শনিবার (১৪ আগস্ট) বেলা ১১ টায় হিলির আমিরুল মল্লিক রয়েল নামের সিএন্ডএফ এজেন্টের প্রথম কাঁচামরিচের একটি গাড়ি এবন্দরে প্রবেশ করে। সিএন্ডএফ আমিরুল মল্লিক রয়েল জানান, দীর্ঘদিন কাঁচামরিচের আমদানি বন্ধ থাকার পর, তা আমদানির পারমিট পেয়েছি। সকালে প্রথম আমার এক গাড়ি কাঁচামরিচ আমদানি হয়েছে। ৩০০ টাকা ডলারে প্রায় ১৩ মেট্রিকটন কাঁচামরিচ আনা হয়েছে। এবিষয়ে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, দীর্ঘ ৮ মাস বন্ধের পর হিলির কাঁচামরিচ আমদানি কারকরা তা আমদানির পারমিট পেয়েছেন। ভারত থেকে মরিচ আমদানি বন্ধ থাকায় দেশি বাজারে মরিচের দাম অনেক গুন বৃদ্ধি পেয়েছে। তবে আজ থেকে কাঁচামরিচের আমদানি শুরু হয়েছে। আশা করছি দেশি বাজারে মরিচের দাম স্বাভাবিক হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com