শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্বকাপে বাংলাদেশকে ফেভারিটের তালিকায় রেখেছেন গিবস

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হার্শেল গিবস। তার ফেভারিটের তালিকায় আছে ইংল্যান্ড, পাকিস্তান ও ভারত। এই তিন দলের সাথে বাংলাদেশ ও শ্রীলংকার সম্ভাবনাও দেখছেন তিনি। তবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সম্ভাবনা নেই বলেই মনে করেন গিবস। ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে আগামী বিশ্বকাপ নিয়ে কথা বলেন গিবস। তিনি বলেন, ‘অবশ্যই আমি ফেবারিট হিসেবে ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতকে রাখবো। আসলে আপনি নিশ্চিতভাবে কোন কিছুই বলতে পারেন না। শ্রীলংকা যেকোনো কিছু করে ফেলতে পারে আবার বাংলাদেশও করতে পারে।’ তবে ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানকে সবচেয়ে বেশি এগিয়ে রাখছেন ৪৭ বছর বয়সী গিবস। তিনি বলেন, ‘তবে আমার মতে, অবশ্যই পাকিস্তান, ভারত ও ইংল্যান্ডের এগিয়ে। তবে বিশ্বকাপের কন্ডিশন কেমন হবে, তার ওপরই নির্ভর করছে।’ কন্ডিশন ও উইকেটের উপর গিবসের ফেবারিট দলগুলোর সাফল্য নির্ভর করছে। তবে উইকেটে টার্ন থাকলে, বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ভয়ানক হবে না বলেই মনে করেন তিনি।
গিবস বলেন, ‘পাকিস্তান সব সময়ই আনপ্রেডিক্টেবল দল। সব সময়ই একটা বড় প্রভাব বিস্তারর করে। ইংল্যান্ড ও ভারত শক্তিশালী দল। তাই উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। যদি উইকেটে বল টার্ন করে, আমার মনে হয় না, ওয়েস্ট ইন্ডিজ তেমন ভয়ানক হতে পারবে। কারণ তারা সোজা বলে খেলতে পছন্দ করে। তারা উইকেটে টার্ন পছন্দ করে না, যদি স্পিন হয়, সেটি ওয়েস্ট ইন্ডিজের জন্য উপযুক্ত নয়।’
ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডে বড় মাপের খেলোয়াড় থাকায় এই তিন দলকে বিশ্বকাপে এগিয়ে রাখছেন গিবস। তিনি বলেন, ‘ভারতে বিরাট কোহলি, পাকিস্তানে বাবর আজম, ইংল্যান্ডে জস বাটলারের মত ব্যাটসম্যান রয়েছে। এছাড়াও এসব দলে অনেক ভালো ব্যাটসম্যান রয়েছে। ওয়েস্ট ইন্ডিজেও কয়েকজন আছে। তবে কোহলি, বাবর, স্টিভ স্মিথরা এমন ব্যাটসম্যান যারা সব ধরনের উইকেটেই ভালো খেলতে পারে। তাদের স্কিল অনেক বেশি। যে কারণে অন্যদের চেয়ে তারা আলাদা।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com