শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তারাকান্দায় শোক দিবস পালিত

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

ময়মনসিংহের তারাকান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত রবিবার বালিখাঁ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বালিখাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য রেজাউল করিম দুদু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিখাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার। বালিখাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জব্বার মাষ্টার, উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন রাজিব, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদি আল আারাফাত, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সুমন প্রমূখ। দোয় পরিচালনা করেন ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এ সময় ইউনিয়নের আওয়ামীলীগ তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com