শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে শাস্তির দাবী মোংলা আ’লীগের ’

মোংলা প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

জাতির জনক বঙ্গবন্ধুর খুনীদের দেশে এনে বিচারের দাবী জানিয়েছে মোংলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। সোমবার সকালে মোংলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ দাবী জানানো হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইদ্রিস আলী ইজারাদার, বাগেরহাট জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি ভিপি সোহেল, মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, আওয়ামীলীগ নেতা ইকরাম ইজারাদার, পৌর আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা বুলবুল ইজারাদার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কালাম শিকদার, পৌর যুবলীগ নেতা আব্দুল জলিল, শ্রমিকলীগ নেতা মিলন শিকারী, যুবলীগ নেতা ওবায়দুল ইসলাম হিমেল, যুবলীগ নেতা সাদ্দাম, পৌর আওয়ামী লীগ নেত্রী সুমী লীলাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর স্বপরিবারকে হত্যার কারনে বাংলাদেশে একটি কালো অধ্যায় সৃষ্টি হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ধীরে ধীরে সোনার বাংলা হিসেবে গড়ে উঠেছে। দেশ হয়েছে ক্ষুদা ও দারিদ্র মুক্ত। এসময় যুবলীগ নেতা আব্দুল জলিল বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে শাস্তি প্রদানের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষে সকলকে একসাথে কাজ করার জন্য আহবান জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com