শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১৫ আগস্টের পর বঙ্গবন্ধুকে হত্যার কুশীলবরাই ক্ষমতায় বসেছে: বিএনপি

ইকবাল হোসেন:
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের জড়িত থাকার অভিযোগকে অস্বীকার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১৫ আগস্টের পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কুশীলবরাই ক্ষমতাসীন হয়েছেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়েই নতুন মন্ত্রিসভা হয়েছিল।’ গতকাল সোমবার (১৬ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, ‘১৫ আগস্ট হত্যাকাণ্ডের পরে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। খন্দকার মোশতাক সেদিন ক্ষমতাসীন হয়েছিলেন। শেখ মুজিবুর রহমানের রক্তের ওপর দিয়ে হেঁটে গিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়েই নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছিল।
তিনি বলেন, ‘সেদিনের অনেকেই সরকারে মর্যাদার অবস্থান নিয়েছেন। অথচ ইতিহাসকে বিকৃত করতে, জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে জিয়াউর রহমানের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে ফখরুল বলেন, ‘রাজনীতি থেকে দূরে রাখতে তাকে (খালেদা জিয়া) অন্তরীণ রাখা হয়েছে। তবে তিনি জনগণের সামনে আসবেন। জনগণকে সঙ্গে নিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে তিনিই নেতৃত্ব দেবেন।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর বিএনপি নেতা আব্দুস সালাম, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com