শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিড়িয়াখানায় নতুন অতিথি দুর্জয় ও অবন্তিকা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় টগর-বেলী বাঘ দম্পতির ঘরে এলো দুর্জয় ও অবন্তিকা নামের নতুন দুই শাবক। করোনাকালে চিড়িয়াখানার নিরিবিলি পরিবেশে প্রথম বাচ্চা দিলো রয়েল বেঙ্গল জাতের এই বাঘ দম্পতি। দর্শনার্থীদের জন্য গতকাল সোমবার (১৬ আগস্ট) বাঘ শাবকদের চিড়িয়াখানার খাঁচায় উন্মুক্ত করা হয়। এদিন মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী রেজাউল করিম এই দুটি বাঘের বাচ্চার নামকরণ করে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করেন। নারী শাবকের নাম রাখা হয়েছে অবন্তিকা, পুরুষ শাবকের নাম দুর্জয়। মায়ের সঙ্গেই থাকছে এ দুটি বাঘের বাচ্চা। বাবা টগরকে রাখা হয়েছে আলাদা খাঁচায়। এছাড়া চিড়িয়াখানায় ধারণক্ষমতার অতিরিক্ত হওয়ায় ২১০টি বক অবমুক্ত করেন মন্ত্রী।
সূত্র জানায়, স্ত্রী বাঘ বেলীর জন্ম ২০১৭ সালের ৯ নভেম্বরে ও পুরুষ বাঘ টগরের জন্ম ২০১৭ সালের ১ মার্চে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com