বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্বজুড়ে করোনায় মৃত ২ লাখ ৭০ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েই চলছে। লাশের সারি বাড়তে বাড়তে বিশ্বটাই যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে ২ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৩৯ লাখ ১৭ হাজার ৯৯১ জন। তাদের মধ্যে বর্তমানে ২৩ লাখ ৪ হাজার ২৯৬ জন চিকিৎসাধীন এবং ৪৮ হাজার ৯৫৮ জন (২ শতাংশ) আশঙ্কাজনক রয়েছেন।

আর মারা গেছেন ২ লাখ ৭০ হাজার ৭৪০ জন। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৩ লাখ ৪১ হাজার ২৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com