শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্বকাপে খেলবে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

দেশের রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক না কেন, আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশ নেয়ার কথা জানিয়ে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আইসিসি ইভেন্টে অংশ নেয়ার বিষয়ে নিশ্চয়তা দেন।
এএনআইয়ের সাথে কথা বলার সময় হাসান আরো জানান যে আফগানিস্তান ক্রিকেট দল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে অনুষ্ঠিত হতে চলা ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে। তবে তার জন্য অন্য কোনো দেশে টুর্নামেন্ট আয়োজনের চেষ্টায় রয়েছে এসিবি।
হিকমত বলেন, ‘হ্যাঁ, আমরা টি-২০ বিশ্বকাপ খেলব। প্রস্তুতি জারি থাকবে। যে সব প্লেয়ারদের পাওয়া যাবে, আগামী কয়েক দিনের মধ্যে তাদের নিয়ে কাবুলে পুনরায় ট্রেনিং শুরু হবে। আমরা অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের জন্য একটা ম্যাচ কেন্দ্র খুঁজছি। সেটাই বিশ্বকাপের জন্য আমাদের আদর্শ প্রস্তুতি হবে। আমরা শ্রীলঙ্কা, মালয়েশিয়ার মতো দেশগুলোর সাথে কথা বলছি। দেখা যাক কিভাবে পরিকল্পনা করা যায়।’ সূত্র : হিন্দুস্তান টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com